"ফরাসিতে দক্ষতা মানেই, ফ্রান্সে সফলতা।"

ÉCOLE BORNOMALA হলো বাংলাদেশিদের জন্য শুদ্ধ বাংলা মাধ্যমে শুদ্ধ ফরাসি ভাষা শেখার একটি বিশেষায়িত স্কুল এবং DELF পরীক্ষা কেন্দ্র। আমাদের এখানে একই সাথে DELF A1, A2, B1 এবং B2 পর্যায়ে নিয়মিত ক্লাস করানো হয় এবং পরবর্তীতে একই সেন্টারেই অফিসিয়াল DELF পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।

আমাদের লক্ষ্য

অনেক শিক্ষার্থী A1–A2 সম্পন্ন করার পরই নানা জটিলতা, সময়ের চাপ বা আত্মবিশ্বাসের অভাবে ভাষা শেখার যাত্রা থামিয়ে দেন। আমরা সেই জায়গাটাই বদলাতে চাই। আমাদের লক্ষ্য হলো—একটি সহজ, পরিকল্পিত এবং বন্ধুত্বপূর্ণ শেখার পরিবেশে, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর নিয়মিত গাইডলাইন ও প্র্যাকটিসের মাধ্যমে শিক্ষার্থীদের দুই বছরের কম সময়ে ধাপে ধাপে এগিয়ে নিয়ে গিয়ে DELF B2 লেভেলের জন্য প্রস্তুত করে তোলা। আমরা বিশ্বাস করি, বাংলাদেশি শিক্ষার্থীরা যেন দীর্ঘদিন ধরে “দুই বছরের ফরাসি ভাষার জটিলতা”তে আটকে না থাকে—বরং দ্রুত প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে ফ্রান্সে নিজের জীবন গড়া, পড়াশোনা/কাজ এবং সামাজিক জীবনে মনোযোগী হতে পারে—এটাই আমাদের মূল লক্ষ্য।

কেন École Bornomala ?

বাংলার মাধ্যমে সহজ ও প্র্যাকটিক্যাল শেখানো

বাংলাদেশি শিক্ষার্থীদের প্রয়োজন বুঝে, শুদ্ধ বাংলা ব্যাখ্যাসহ ফরাসি ভাষার গ্রামার, ভোকাবুলারি ও স্পিকিং—সবকিছু সহজভাবে শেখানো হয়, যাতে দ্রুত কনফিডেন্স তৈরি হয়।

A1 থেকে B2 পর্যন্ত ধারাবাহিক গাইডলাইন + পরীক্ষাভিত্তিক প্রস্তুতি

DELF A1, A2, B1, B2—প্রতিটি লেভেলে স্ট্রাকচার্ড ক্লাস, নিয়মিত প্র্যাকটিস, মক টেস্ট ও ফিডব্যাক দেওয়া হয়—যাতে শেখা এবং পরীক্ষার প্রস্তুতি একসাথে এগোয়।

একই সেন্টারে ক্লাস ও অফিসিয়াল DELF পরীক্ষা

শেখার জায়গা ও পরীক্ষার জায়গা আলাদা না হওয়ায় শিক্ষার্থীরা পরিচিত পরিবেশে প্রস্তুতি থেকে পরীক্ষা—সবকিছু এক জায়গায় সম্পন্ন করতে পারে, যা সময় ও মানসিক চাপ কমায়।

আমরা যেভাবে শেখাই

DELF A1 (সম্পূর্ণ বাংলাতে)

ফরাসির ভিত্তি: উচ্চারণ, শব্দভাণ্ডার, বাক্য গঠন ও বেসিক কথোপকথন। শুরু থেকেই কথা বলার অভ্যাস তৈরি।

DELF A2 (বাংলা + ফরাসি)

সহজ থেকে জটিল বাক্য তৈরি শেখানো হয়। রোল-প্লে/ডায়ালগ দিয়ে নিয়মিত স্পিকিং প্র্যাকটিস + A2 পরীক্ষার প্রস্তুতি।

DELF B1 (প্রধানত ফরাসিতে)

জটিল ব্যাকরণ সহজভাবে শেখানো হয়। মতামত, আলোচনা, গল্প বলা—স্পিকিং অনুশীলন বেশি + B1 exam format।

DELF B2 (সম্পূর্ণ ফরাসিতে)

ফ্লুয়েন্সি + এক্সাম পারফরম্যান্স। ডিবেট, প্রেজেন্টেশন, argumentation, নিয়মিত mock test ও ব্যক্তিগত ফিডব্যাক।

এই কোর্সগুলো কাদের জন্য?

✅ যারা উচ্চারণ, শব্দভাণ্ডার আর বাক্য গঠন ঠিক করে কনফিডেন্স নিয়ে কথা বলতে চায় ।

✅ যারা শূন্য থেকে শুরু করে A1–A2–B1–B2 পর্যন্ত ধাপে ধাপে শক্ত ভিত্তি বানাতে চায় ।

✅ যারা ফ্রান্সে (বা ফরাসি পরিবেশে) কাজ, স্টাডি, প্রিফেকচার/CAF, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, দোকান/মেট্রো—এইসব দৈনন্দিন পরিস্থিতিতে সঠিকভাবে কথা বলতে চায় ।

✅ যারা DELF পরীক্ষায়  পাশ করে প্রশাসনিক জটিলতা থেকে মুক্তি চায়, কিন্তু একই সাথে শুদ্ধ ফরাসি বলা ও বুঝা—দুটোই চায় ।

✅ যারা “বই পড়ে কিছুটা জানি, কিন্তু বলতে পারি না”—এই সমস্যাটা একেবারে কাটাতে চায় ।

 

এই কোর্সগুলো তাদের জন্য, যারা ফরাসি শিখতে চায় “শুধু পরীক্ষার জন্য” নয় — বাস্তব জীবনে ব্যবহার করার জন্য।

আমাদের বিশ্বাস

আমরা বিশ্বাস করি ভাষা শেখা মানে শুধু শব্দ মুখস্থ করা নয়, বরং আত্মবিশ্বাস তৈরি করা। প্রতিটি শিক্ষার্থী যেন বাস্তব জীবনে ফরাসি ভাষা ব্যবহার করতে পারে — সেটাই আমাদের মূল লক্ষ্য।

বর্ণমালার টিচার্স প্যানেল

Tawheed Ahmed

Tawheed Ahmed

CEO & Main instructor

আজই আপনার French Learning Journey শুরু করুন

একটি ফ্রি কাউন্সেলিং সেশন বুক করে জানুন আপনার জন্য কোন কোর্সটি সবচেয়ে উপযুক্ত।

আমাদের কমিউনিটিতে যোগ দিন

শেখা একটি ভাগ করে নেওয়ার অভিযান। বর্ণমালা পরিবারের অংশ হোন এবং বাংলা ভাষার সাথে আপনার নিজের গল্প লেখা শুরু করুন।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

আমাদের কোর্স, ইভেন্ট এবং অফার সম্পর্কে আপডেট পেতে সাইন আপ করুন