DELF B1 প্রস্তুতি কোর্স তাদের জন্য, যারা A2 লেভেল শেষ করে এখন ফরাসিতে আরও স্বচ্ছন্দভাবে কথা বলা, নিজের মতামত ব্যাখ্যা করা, অভিজ্ঞতা ও পরিকল্পনা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চান। এই কোর্সে B1 লেভেলের প্রয়োজনীয় ব্যাকরণ, শব্দভাণ্ডার, বাক্য গঠন ও কমিউনিকেশন টেকনিক ধাপে ধাপে শেখানো হয়—বিশেষভাবে Speaking–এর উপর বেশি জোর দিয়ে।
পাশাপাশি DELF B1 পরীক্ষার ৪টি অংশ (Listening, Reading, Writing, Speaking) অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস, হোমওয়ার্ক ও করেকশন, এবং মক টেস্ট করানো হয়—যাতে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল করতে পারে এবং বাস্তব জীবনে আত্মবিশ্বাসের সাথে ফরাসিতে কথা বলতে পারে।
অভিজ্ঞতা, পরিকল্পনা, মতামত—স্পষ্টভাবে বলতে পারে
Past/Present/Future ঠিকভাবে ব্যবহার
ব্যাক্তিগত গল্প/ঘটনা বর্ণনা করতে পারে
সাধারণ নিউজ/ভিডিওর মূল কথা বুঝতে পারে
কাজ/পড়াশোনা সংক্রান্ত কথাবার্তা চালাতে পারে
ভুল থাকলেও কথাবার্তা চলতে থাকে (fluency improves)
স্পষ্টভাবে নিজের মতামত প্রকাশ করতে পারবেন, আলোচনা/ডিবেটে অংশ নিতে পারবেন এবং অভিজ্ঞতা-পরিকল্পনা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারবেন।
নিবন্ধ, খবর, ইমেইল ও বিভিন্ন তথ্যভিত্তিক লেখা পড়ে মূল বক্তব্য ও প্রয়োজনীয় তথ্য বুঝতে পারবেন।
একটি বিষয় নিয়ে ১৬০ শব্দের, লেখা লিখতে পারবেন (ইমেইল/চিঠি/সংক্ষিপ্ত মতামত), যুক্তি ও উদাহরণসহ।
স্বাভাবিক গতির কথোপকথন, সাক্ষাৎকার, ঘোষণা ও সাধারণ আলোচনা থেকে মূল কথা বুঝতে পারবেন।
ফরাসি সমাজ, কাজের পরিবেশ ও প্রশাসনিক পরিস্থিতিতে ব্যবহৃত ভাষা ও আচরণ সম্পর্কে বাস্তব ধারণা পাবেন এবং তাদের মতো ভাবতে শিখবেন ।
DELF, TEF ও TCF পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি এবং মক টেস্ট ।
আমাদের কোর্স, ইভেন্ট এবং অফার সম্পর্কে আপডেট পেতে সাইন আপ করুন