Intermédiaire avancé - 20 semaines

DELF B2

ফ্লুয়েন্সি এবং মুক্তির জগত

২০ সপ্তাহ
১০০ +
৫/৫

Paris

সোমবার | সন্ধ্যা ৬টা ৩০ - ৯টা ৩০ | ক্লাস স্টার্ট: ২ মার্চ

কোর্স সম্পর্কে

DELF B2 প্রস্তুতি কোর্স তাদের জন্য, যারা B1 লেভেল শেষ করে এখন ফরাসিতে ফ্লুয়েন্টলি কথা বলা, নিজের মতামত যুক্তি দিয়ে উপস্থাপন, এবং বিভিন্ন বিষয়ে ডিসকাশন, ডিবেট করতে চান। এই কোর্সে B2 লেভেলের প্রয়োজনীয় complex grammar, connecteurs, argumentation technique, vocabulaire এবং স্পিকিং স্ট্র্যাটেজি শেখানো হয়—বিশেষভাবে Oral–এর উপর বেশি জোর দিয়ে।

পাশাপাশি DELF B2 পরীক্ষার ৪টি অংশ (Listening, Reading, Writing, Speaking) অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস, টাইমড এক্সারসাইজ, হোমওয়ার্ক ও করেকশন, এবং mock test করানো হয়। লক্ষ্য একটাই—পরীক্ষায় শক্ত ফলের পাশাপাশি, বাস্তব জীবনে ও প্রশাসনিক/পেশাগত পরিবেশে আত্মবিশ্বাসের সাথে ফরাসিতে কথা বলার সক্ষমতা গড়ে

কোর্সের বৈশিষ্ট্য

  • বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও যুক্তি দেখাতে পারে

  • জটিল বাক্য ও linkers  ভালোভাবে ব্যবহার

  • দ্রুত গতির কথোপকথন বুঝতে পারে

  • প্রেজেন্টেশন/ডিবেট/ইন্টারভিউতে অংশ নিতে পারে

  • লম্বা লেখা (email/essay) তুলনামূলকভাবে ভালো লিখতে পারে

  • উচ্চারণ ও স্বাভাবিকতা (natural speech) আরও উন্নত হয়

  • DELF B2 পরীক্ষা প্রস্তুতি এবং মক টেস্ট

কোর্সটি কাদের জন্যে?

  • যারা জাতীয়তা আবেদন করতে চান
  • যারা ফরাসিতে কথা বলতে পারেন, কিন্তু যুক্তি দিয়ে বিস্তারিতভাবে কথা বলা কঠিন লাগে
  • যারা ডিবেট, প্রেজেন্টেশন, মতামত রক্ষা করতে শিখতে চান
  • যারা দ্রুত গতির কথোপকথন, ভিডিও, ইন্টারভিউ বুঝতে আরও দক্ষ হতে চান
  • যারা DELF B2 পরীক্ষায়  চার স্কিলে শক্ত প্রস্তুতি নিয়ে ভালো স্কোর করতে চান
  • যারা ফ্রান্সে ভালো ক্যারিয়ার গড়া এবং সফল হতে চান

আপনি কী শিখবেন ?

DELF B2

কথা বলার দক্ষতা

যুক্তি দিয়ে মতামত উপস্থাপন করতে পারবেন, ডিবেট এবং ডিসকাশনে অংশ নিতে পারবেন এবং প্রেজেন্টেশন বা ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন।

DELF B2

পড়ার দক্ষতা

দীর্ঘ নিবন্ধন , রিপোর্ট, সংবাদ ও মতামতধর্মী লেখা পড়ে মূল বক্তব্য, যুক্তি এবং সূক্ষ্ম অর্থ বুঝতে পারবেন।

DELF B2

লেখার দক্ষতা

গঠনমূলকভাবে লেখা লিখতে পারবেন (lettre formelle, article, essai) ।  যেখানে ২৫০ শব্দের  লিখায় যুক্তি , উদাহরণ ও পরিষ্কার স্ট্রাকচার থাকবে।

DELF B2

শোনার দক্ষতা

স্বাভাবিক, দ্রুত গতির কথোপকথন, নিউজ, সাক্ষাৎকার ও আলোচনা থেকে বিস্তারিত তথ্য ও বক্তব্য বুঝতে পারবেন।

DELF B2

পরীক্ষার প্রস্তুতি

DELF B2 পরীক্ষার ৪ স্কিল অনুযায়ী টাইমড প্র্যাকটিস, মক টেস্ট এবং ব্যক্তিগত ফিডব্যাক—স্কোর বাড়ানোর টেকনিকসহ।

DELF B2

ভাষা জটিলতা এবং স্কুল থেকে মুক্তি

এই লেভেল শেষ করলে আপনার আর স্কুলের ওপর নির্ভর করতে হবে না। আপনি নিজে নিজেই, নিজের গতিতে কাজের জায়গা ও বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে ফরাসি ভাষার দক্ষতা আরও বাড়াতে পারবেন।

আপনার প্রশিক্ষক

অভিজ্ঞ ও পেশাদার ফ্রেঞ্চ ভাষা শিক্ষক

Tawheed Ahmed

Tawheed Ahmed

CEO & Main instructor

অভিজ্ঞতা

4+ Years

শিক্ষার্থী

5000 +

রেটিং

5/5

কোর্স

170

Langues Étrangères Appliquées (LEA)–এ Licence সম্পন্ন করে এবং DALF C2 অর্জন করে আমি ফরাসি ভাষাকে শুধু “একটি বিষয়” হিসেবে নয়—একটি জীবন্ত যোগাযোগের মাধ্যম হিসেবে শেখাই। ভাষা শেখার পথে শিক্ষার্থীদের যে ভয়, দ্বিধা, লজ্জা বা আটকে যাওয়ার মুহূর্ত আসে—আমি সেটা খুব ভালো বুঝি, কারণ প্রত্যেকের শেখার গতি আলাদা। তাই আমার ক্লাসে পরিবেশ থাকে বন্ধুসুলভ, নিরাপদ এবং উৎসাহপূর্ণ—যেখানে ভুল করা স্বাভাবিক, আর সেখান থেকেই শেখা শুরু। আমি বিশেষভাবে কথা বলা (Speaking) শেখাতে পটু: ধাপে ধাপে বাক্য গঠন, প্রয়োজনীয় শব্দভাণ্ডার, বাস্তব জীবনের সিচুয়েশন, এবং নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস তৈরি করি। সবসময় লক্ষ্য একটাই—শিক্ষার্থীরা যেন ভয় না পায়, সহজে, স্বাভাবিকভাবে এবং পরিষ্কারভাবে ফরাসি বলতে পারে।

DALF C2 CertifiedDELF ExpertLicence en LEANative Speaker

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

আমাদের কোর্স, ইভেন্ট এবং অফার সম্পর্কে আপডেট পেতে সাইন আপ করুন