
আমিনুল DELF A1 পরীক্ষায় পেয়েছে ৯৮/১০০, এবং DELF A2 পরীক্ষায় ৯৫/১০০।
এই রেজাল্ট একদিনে হয়নি। এটি এসেছে ধারাবাহিক চর্চা, সঠিক দিকনির্দেশনা এবং দৃঢ় মনোবলের মাধ্যমে—যেখানে অলসতার জায়গা ছিল না, ছিল না শর্টকাট বা ফাঁকিবাজি।
আমিনুলের ফরাসি শেখার পথচলা শুরু École Bornomala-এর সাথে DELF A1 প্রোগ্রাম থেকে।
শেখার সময় সে সবসময় “পাই টু পাই” (ধাপে ধাপে) গাইডলাইন মেনে চলেছে—ক্লাস, হোমওয়ার্ক, প্র্যাকটিস, রিভিশন—সবকিছুতে ছিল ধারাবাহিকতা।
এমন একজন স্টুডেন্ট—যাকে দেখলে মনে হয়, সে শুধু পড়াশোনা করছে না; সে একটি লক্ষ্যকে জীবনের অংশ বানিয়ে ফেলেছে।
একটা বিষয় আমিনুলকে আলাদা করে তোলে—তার বাস্তব জীবন।
রেস্টুরেন্টে শারীরিকভাবে কঠিন কাজ করেও সে কখনও ভাষা শেখা থামায়নি। অনেক সময় দিনের শেষে ক্লান্ত শরীর, তবুও সে সময় বের করেছে শব্দভান্ডার, উচ্চারণ, শোনা- বলা—সবকিছুর জন্য।
কাজের চাপ থাকলেও তার মন পড়ে থাকত ফরাসি ভাষায়—কারণ সে জানত, ভাষা শেখা শুধু পরীক্ষা পাশ নয়; এটা ভবিষ্যৎ তৈরি করার একটি সিঁড়ি।
আমিনুলের উচ্চারণ ও একসেন্টে এতটা সতর্কতা যে—যা সাধারণত আরও উচ্চ লেভেলের শিক্ষার্থীদের মধ্যে দেখা যায়।
তার কথার গতি, শব্দের ক্ল্যারিটি, ন্যাসাল সাউন্ড ও লিঁয়াজোঁ-এর সচেতনতা—সব মিলিয়ে অনেকেই শুনলে বিশ্বাস করবে না সে A2 লেভেল পার করেছে মাত্র।
এই “কোয়ালিটি” তৈরি হয় নিয়মিত শোনা, রিপিটেশন, আর ভুল ধরার অভ্যাস থেকে—যা আমিনুল নিজের মধ্যে গড়ে তুলেছে।
বর্তমানে আমিনুল Bornomala-এর DELF B1 প্রোগ্রামে যুক্ত।
তার লক্ষ্য শুধু আরেকটা সার্টিফিকেট নয়—লক্ষ্য হলো ভাষাটাকে বাস্তবে ব্যবহারযোগ্য করা, কনভারসেশন, রাইটিং, আর আর্গুমেন্টেশন—সব জায়গায় আত্মবিশ্বাস তৈরি করা।
আমাদের ২ বছরের প্রোগ্রামের একজন সহযোদ্ধা সে।
আমরা বিশ্বাস করি—এই অধ্যবসায় ধরে রাখতে পারলে, DELF B2 পর্যন্ত তার যাত্রা হবে আরও শক্তিশালী ও অনুপ্রেরণামূলক।
আমিনুলের মতো স্টুডেন্টদের কারণে একজন শিক্ষক নিজেকে আর ও বেশি প্রয়োজনীয় ও দায়িত্বশীল মনে হয় ।
কারণ তারা প্রমাণ করে—ঠিক গাইডলাইন, ঠিক পরিবেশ আর সত্যিকারের পরিশ্রম থাকলে, কঠিন বাস্তবতার মাঝেও বড় স্বপ্ন পূরণ সম্ভব।
দোয়া করবেন—তার এই যাত্রা যেন অটুট থাকুক, এবং সে যেন তার লক্ষে সহজে পৌঁছাতে পারে।
— Tawheed AHMED
আমাদের কোর্স, ইভেন্ট এবং অফার সম্পর্কে আপডেট পেতে সাইন আপ করুন